× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দুটি মারাত্মক বিস্ফোরণ সিরিয়ার হোমসে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: দুটো মারাত্মক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন গতকাল সিরিয়ার হোমস শহরে।

সিরিয়ার মানবাধিকার সংগঠন সম্প্রতি এই তথ্য জানিয়েছে। দুটো বিস্ফোরণের মধ্যে একটা ছিল গাড়ি বোমা এবং অন্যটি আত্মঘাতী বোমা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএএনএ যদিও জানিয়েছে, দুটো গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে ৬ জন মৃত এবং ৩৭ জন আহত হয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, হতাহতের সংখ্যা আরো বেশি।

চলতি মাসের শুরুতে সিরিয়াতে অস্ত্র বিরতি চুক্তি হওয়ার পর এটা দ্বিতীয় বৃহত্তম হামলা। ডিসেম্বর মাসের ১২ তারিখে সিরিয়ার জাহরাতে আরো দুটো গাড়ি বোমা বিস্ফোরণে ১৬ জন মানুষ মারা গিয়েছিলেন। ঐ হামলার দায় স্বীকার করেছিলেন আইএস।


এ ক্যটাগরির আরো খবর..