× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দুই শিশুর মৃত্যু প্লাস্টিকের নৌকায় খেলতে গিয়ে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে নানার বাড়ী বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর খ্র এলাকায় ছড়িয়ে পড়লে যেন শোকের ছায়া নেমে আসে ওই গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় নানার বাড়ী বেড়াতে এসে আগ্রাদিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর দাড়কাদিঘি গ্রামের একটি পুকুরে খেলার ছলে মাছের খাবার দেয়া প্লাষ্টিকের নৌকায় উঠে ৪ শিশু। ভারসাম্য হারিয়ে প্লাস্টিকের নৌকাটি উল্টে গেলে ৪ শিশুই পানিতে পড়ে যায়।

এ সময় সাঁতার না জানা থাকায় আলিফ (৭) ও মাহফুজুর শয়ন শুভ (৮)’র অকাল মৃত্যু হয়। মৃত মাহফুজুর শয়ন শুভ রানীনগর উপজেলার একডালা ইউপির জলকই গ্রামের আরিফুল ইসলামের ছেলে ও মৃত আলিফ পতœীতলা উপজেলার গগনপুর গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..