× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

পি আই ডি

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
আমদানির সিদ্ধান্ত

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের এবং উপসচিব মোঃ আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

এসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া অন্য একটি আদেশে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের ৯ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষিত হওয়ায় এবং এসোসিয়েশনের ১৩ ফেব্রুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

 


এ ক্যটাগরির আরো খবর..