× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

দীপিকার ‘হাজব্যান্ড অব দ্য মিলেনিয়াম’

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

এশিয়ার সেরা আবেদনময়ী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন মাত্র চার মাস হলো। গেল নভেম্বরের মাঝামাঝি ইতালির লেক কোমোতে অভিজাত আয়োজনে গাঁটছড়া বাঁধেন ‘গাল্লি বয়’ তারকা রণবীর সিং। ২০১৮ সালের অন্যতম শীর্ষ স্বপ্নের বিয়ে ছিল তাঁদের। আর কেনই বা হবে না? সেটি সাধারণ কোনো দিন ছিল না, ছিল বলিউডের দুই বড় তারকার বিয়ে।

অবশ্য এ যুগলের প্রেমের ফুল ফোটে বিয়ের ছয় বছর আগে, সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির শুটিং থেকে। টানা ছয় বছর চুটিয়ে প্রেমের পর নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দীপবীর। ভক্তরা এ যুগলকে দীপবীর বলে ডাকেন।

বিয়ের পর থেকে দীপবীর তাঁদের রোমান্স দেখিয়ে চলেছেন ভক্তদের। দীপিকা তো রণবীরকে ‘হাজব্যান্ড নাম্বার ওয়ান’ বলেছেন। আর রণবীরের আশা, তিনি হবেন দীপিকার ‘হাজব্যান্ড অব দ্য মিলেনিয়াম’।

তো, বিয়ের পর কী পরিবর্তন এলো রণবীর সিংয়ের জীবনে?

‘আমি সময়মতো ঘুম থেকে উঠি, সময়মতো খাই, সময়মতো কাজে যাই, সময়মতো ঘরে ফিরি। এককথায়, আমি এখন গুড বয় হয়ে গিয়েছি’, বললেন রণবীর।

ইতালির লেক কোমোতে বিয়ের পর ভারতে চারটি বিবাহোত্তর অভ্যর্থনার আয়োজন করেন দীপবীর। এর আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, দীপিকার ইচ্ছেতেই লেকে কোমোতে বিয়ে করেছেন তিনি।

রণবীর বলেন, ‘তার (দীপিকা) যেকোনো ইচ্ছেই আমি পূরণ করতে চাই। আর এটাই সহস্রাব্দের সেরা স্বামী হওয়ার পথে প্রথম পদক্ষেপ। বিয়ে নিয়ে তাঁর যে স্বপ্ন বা ইচ্ছে ছিল, সবটুকুই বুঝতে চেষ্টা করেছি। সে যা চেয়েছে, একদম তাই-ই পূরণ করেছি।’

৩৩ বছর বয়সী ‘পদ্মাবত’ তারকা আরো বলেন, ‘আর এর সবই ওর প্রাপ্য। আমারও সুখ প্রাপ্য, ওর সুখই আমার সুখ। এটা একদম সিম্পল ব্যাপার।’

রণবীর সিংকে সর্বশেষ ‘গাল্লি বয়’ ছবিতে দেখা গেছে। জয়া আখতার পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। শিগগিরই তিনি কবির খান পরিচালিত ‘এইটটি থ্রি’ ছবির শুটিং শুরু করবেন। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী তারকা কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

আর দীপিকা পাড়ুকোনকে আগামীতে মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে দেখা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..