সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
শিশু নিখোঁজ ও গুমের ভয়াবহ চিত্র তুলে ধরে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ রুমিন ফারহানারপল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় সংসদে আজ আরও সংসদে ১০টি স্থায়ী কমিটি গঠিতকালীগঞ্জে গরীবশাহ ক্লিনিকে ভুল চিকিৎসাই প্রসূতির মৃত্যুরাজৈরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘরের দরজার সামনে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ বিধবা নারীশ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যুব্যক্তিগত টাকা দিয়ে সরকারি পুকুর ভরাট করলেন ইউপি চেয়ারম্যানলক্ষ্মীপুরে ইয়াবা সেবনের পর বাড়িঘরে আগুন, পুড়ল ১১ পরিবারের বসতঘর স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, জনরোষের শিকার অভিযুক্তঅযত্নে জরাজীর্ণ গদাইপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন‎পাইকগাছায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা 

এনআরসি বাতিলের দাবিতে দিল্লি জুড়ে হিংসার আগুনে মৃতের সংখ্যা ১০

দি নিউজ ডেস্কঃ এনআরসি বাতিলের দাবিতে একের পর এক দিল্লির অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে হিংসার আগুন, মৃতের সংখ্যা এখন অবদি ১০ জন আহত হয়েছে  প্রায় ১০০। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন প্রান্ত রণক্ষেত্রের চেহারা নিয়েছে।

মঙ্গলবারও দিল্লির ভজনপুরার বিভিন্ন জায়গায় লাঠি, লোহার রড হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় বেশ কিছু লোকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাজেহাল দশা হয় পুলিশের। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে সংঘর্ষ চলে দিল্লির চাঁদবাগ এলাকাতেও৷ কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর আসছে৷ একশোরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ দুপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লির ভজনপুরাচকে৷ হাতে লাঠি, লোহার রড নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতে থাকে একদল উন্মত্ত জনতা৷ সোমবারের পর এক ছবি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বহু মানুষকে৷

মঙ্গলবার দুপুরের পর থেকে উত্তপ্ত হতে শুরু করে দিল্লির ভজনপুরাচক৷ দু’পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। লাঠি, রড নিয়ে দু’পক্ষের লোকজন একে অপরকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উত্তেজিত জনতাকে শান্ত করতে হিমশিম দশা হয় পুলিশের। দিল্লির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কীভাবে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেব্যাপারে কথা হয়েছে দু’জনের।

এদিকে, উসকানি ও প্ররোচনামূলক কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একইসঙ্গে দিল্লি লাগোয়া রাজ্যের সীমানা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। বাইরে থেকে যাতে কেউ বা কারা রাজধানীতে ঢুকে পড়ে অশান্তি না ছড়াতে পারে সেই কারণেই সীমানাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।