× Banner
সর্বশেষ
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দাওয়াত খেতে যাবার পথে যশোরে বাসের ধাক্কায় নানি-পুতনি নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/bus-accident-jashore.jpg

স্টাফ রিপোর্টার, যশোর : যশোর শহরতলীর খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা নানি ও পুতনি।
আজ দুপুর ২টার দিকে দাওয়াত খেতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানের চালক ও অপর তিন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার সিরাজসিংহা এলাকার জাহানারা বেগম (৬০) ও সুমাইয়া আক্তার (১২)।
নিহতের স্বজন ও বাসের যাত্রীরা জানান, নিহত জাহানারা ও সুমাইয়াসহ ৫জন একটি ভ্যানে করে সিরাজসিংহা গ্রাম থেকে যশোর শহরের ধর্মতলা এলাকায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় রেলক্রসিং পার হবার সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এসময় জাহানারা ও সুমাইয়া ভ্যান থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহাবুব কবীর জানান, এ ঘটনায় ভ্যান চালক ও অপর তিন যাত্রী সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..