× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন একটি নীল নকশা

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সরকার আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে পদক্ষেপ নিয়েছে তা জাতীয় নির্বাচনের দাবিকে পাশ কাটানোর একটি ‘নীলনকশা’ ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানান। আসাদুজ্জামান রিপন দলীয় পরিচয়ে নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার আইন প্রণয়নে সরকারি উদ্যোগের বিরোধিতা করেন। তিনি এর আগে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শের দাবি জানান। বিএনপির মুখপাত্র বলেন, ‘উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে স্থানীয় সরকার নির্বাচন দলগতভাবে হয়। বিএনপিও নীতিগতভাবে এর বিরোধিতা করে না। কিন্তু বাংলাদেশে বিভাজনের রাজনীতির যে রসায়ন, তাতে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাস্তবসম্মত নয়।

এ প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, ‘বর্তমান রকিব উদ্দিন আহমদ কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব নয়। নির্বোধ এ কমিশনের মধ্যে যে সেই ন্যায়বোধ নেই, তা বিগত নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার ক্ষমতাও বর্তমান প্রশাসনের নেই। রিপন বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের আয়োজনে একটা নীল নকশা রয়েছে। আমরা জাতীয় নির্বাচনের দাবি করছি। সরকার এটাকে পাশ কাটাতে দলীয় প্রতীকে নির্বাচনের দিকে যাচ্ছে। এর মাধ্যমে বিএনপিকে কিছু সিট দিয়ে তারা সুকৌশলে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়কে দেখাতে চাইবে, জনগণ তাদের সঙ্গে আছে।

বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘শাসক দলের যে চরিত্র প্রকাশ হচ্ছে, তাতে স্থানীয় সরকার নির্বাচন দলীয় পরিচয়ে হলে ভিন্ন দল ও মতের লোকেরা সেবা না পাওয়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বিরোধীদলীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের ঘটনার উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, খোরশেদ মিয়া, তকদির হোসেন, আসাদুল করিম শাহীন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..