× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ডেস্ক

দলীয় অনুচরবৃত্তি করেছে সিভিল সোসাইটি -ড. আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন

দলীয় অনুচরবৃত্তি করেছে সিভিল সোসাইটি ৷ তারা সংগঠিতভাবে যে ভূমিকা পালন করতে পারতো তার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে।  অভ্যুত্থান পরবর্তী ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে সিভিল সোসাইটি।  বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বি আই জি ডি আয়োজিত ‘পুরাতন বন্দোবস্তে ভাঙন, সংস্কার এবং গণতন্ত্রের পুনর্ভাবনা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে পর্বের সূচনা তা অন্তর্বর্তী সরকারের৷ এই সময়টুকুর মধ্য দিয়ে বিবেচনা করলেই হবে না।’

জুলাই অভ্যুত্থানের পর আমলাতন্ত্র আরও শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের যে কমান্ড থাকে সেটা অন্তর্বর্তী সরকারের ছিল না। যারা রাজপথে ছিলেন তারাই যদি সরকার গঠন করতেন, তাহলে এ সমস্যা হতো না৷’

আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য বাস্তবায়নে সরকারের ক্ষমতা ও আগ্রহের অভাব থাকতে পারে। বড় কোনো রাজনৈতিক শক্তি বিকশিত হয়নি।’

২০২৪ সালে বিপ্লব হয়নি, গণ-অভ্যুত্থান হয়েছে উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি বলেন, ‘গণভোট সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করবে। নইলে আবারও পেছনে ফিরে যেতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..