× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পেল

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মে, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটে বিদ্যালয় চলাকালীন একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধ্বসে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঐ বিদ্যালয়ের একশ পনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাদ ধ্বসের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বলেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। পরে এ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয়ের বারান্দার একাংশের ছাদ ধ্বসে পরে। শিক্ষার্থীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করে। কোমল মতি শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পরলে কোন কোন অভিভাবকরা এসে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। সকলে ভবনের বাইরে অবস্থান করায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তরা খসে পড়ছিল এবং একাধিক স্থানে ফাটল দেখা দেয়। এ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবুও বিকল্প কোন শ্রেণী কক্ষের ব্যবস্থা হয়নি। তারপরও শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে ঐ ভবনেই সতর্কতার সাথে পাঠদান করা হচ্ছিল। দ্রুত বিদ্যালয় ভবনটি সংস্কার বা বিকল্প পাঠদানের ব্যবস্থা না করা হলে ঐ এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে।


এ ক্যটাগরির আরো খবর..