× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

দক্ষিণ আমেরিকার চার দেশে বন্যা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার চার দেশের ১ লাখেরও বেশি লোককে ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বন্যার কারনে। এল নিনোর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে এ আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।

বন্যায় আক্রান্ত দেশগুলো হচ্ছে প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনা। এদের মধ্যে প্যারাগুয়ের অবস্থা বেশি খারাপ। রাজধানী আসুনসিয়ন থেকে প্রায় ৯০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার আসুনসিয়নে জরুরি অবস্থা জারি করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ঝড়ে গাছ পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে নিহতের কোনো সংখ্যা জানানো হয়নি।

প্যারাগুয়ের জাতীয় জরুরি দপ্তর বলেছে, এল নিনোর সরাসরি প্রভাবে বন্যা দেখা দিয়েছে, যেটি বৃষ্টিপাতের মাত্রা ও বন্যা পরিস্থিতি প্রবল করেছে।

এদিকে উত্তর আর্জেন্টিনায় বন্যার কারণে প্রায় ২০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে শনিবার দেশটির সরকার জানিয়েছে। কোরিয়েন্টিস এলাকার গভর্নর রিকার্ডো কলম্বি বলেন, ‘ আমরা বেশ কয়েকটি জটিল মাস পেতে যাচ্ছি, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।’

জাতীয় মন্ত্রিসভার প্রধান মার্কোস পেনা জানান, দুর্যোগপ্রবণ এলাকায় ইতিমধ্যে ত্রান পাঠানো হয়েছে। ভবিষ্যতে এ ধরণের বন্যা যাতে না হয় সেজন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য নব নির্বাচিত প্রেসিডেন্ট মাউরিকিও মাকরি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

অপররদিকে উরুগুয়েতে প্রায় ৯ হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে দেশটির জরুরি দপ্তর। বন্যা পরিস্থিতি আরো কয়েকদিন অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে দপ্তরের কর্মকর্তারা।

ব্রাজিলের আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তে বন্যার কারণে ঘর-বাড়ি ছেড়ে চলে গেছে ১ হাজার ৭৯৫ জন লোক। প্রেসিডেন্ট দিলমা রুসেফ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..