× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

স্টাফ রিপোর্টার

থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
বন্দর থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

নারায়ণগঞ্জের বন্দর থানা ফটকের সামনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন রমজান নামের এক যুবক। বুধবার বন্দর থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ ও উপস্থিত লোকজনের কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি।

রমজান (৩০) বন্দরের একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিজের অপকর্ম আড়াল করতে ও নিজেকে রক্ষা করতে থানা ফটকের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টার নাটক সাজিয়েছেন রমজান নামে এই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ আত্মহত্যার চেষ্টার পেছনে রয়েছে মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন এবং এক গোপন চুক্তির ৯০ হাজার টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের ইস্পাহানী এলাকায় রিকশার গ্যারেজের আড়ালে মাদক ব্যবসা করতেন রমজান। গত সপ্তাহে  রমজানের আস্তানা গুঁড়িয়ে দিয়ে তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়। এরপর এলাকায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিতে একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিবের নির্দেশনা অমান্য করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রমজানকে এলাকায় ফেরানোর চুক্তি করা হয়।

চুক্তির পর রমজান এলাকায় ফিরে আসেন এবং ইস্পাহানী একরামপুর বাজারে হানিফ মিয়ার একটি দোকান ভাড়া নিয়ে পুনরায় তার গ্যারেজ ব্যবসা শুরু করেন। এর আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে স্থানীয়দের।

চুক্তির পুরো টাকা সময়মতো পরিশোধ না করায় চুক্তিকারী মনির, কাশেম ও রাকিবের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি ও হট্টগোলের ঘটনা ঘটে, যা এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

এই বিরোধ মেটাতে পরবর্তীতে ইস্পাহানী একরামপুর বাজারে কথিত বিএনপি কার্যালয়ে আমানের নেতৃত্বে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশে ৯০ হাজার টাকার বিষয়টি রফাদফা করা হয়।

সালিশের সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিকভাবে নগদ ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৬০ হাজার টাকা আগামী ২ মাসের মধ্যে পরিশোধ করা হবে মর্মে মাদক ব্যবসায়ী হবি ও তার মেয়ে দায়িত্ব নেন। স্থানীয় সংসদ সদস্যের পুত্রের স্পষ্ট মাদকবিরোধী অবস্থান ও নির্দেশকে বৃদ্ধাগুলি দেখিয়ে এভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন এবং প্রকাশ্য সালিশের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, এই সালিশি দ্বন্দ্ব ও নিজেদের অবৈধ মাদক ব্যবসার বিষয়টি ধামাচাপা দিতে এবং মানুষের সহানুভূতি পাওয়ার জন্য ১৫ জুলাই দুপুরে অভিনব কৌশল অবলম্বন করেন মাদক ব্যবসায়ী রমজান। তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে বন্দর থানার ফটকে আগুন দেওয়ার চেষ্টা চালান। তাৎক্ষণিকভাবে পুলিশ ও উপস্থিত লোকজন তাকে বাধা দেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি

এ বিষয়ে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, রমজান নামে এক যুবক হঠাৎ দৌড়ে থানায় এসে নিজের শরীরে আগুন দেওয়ার চেষ্টা চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এলাকায় তার পরিচিত কিছু লোকের সঙ্গে তার বাগবিতণ্ডা ও বিরোধ হয়েছিল। যার জেরে ক্ষিপ্ত হয়ে তিনি থানায় এসে এ ঘটনা ঘটান। তার বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। রমজানকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..