× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

দ্বিতীয় ত্রিমূখী পদ্মা সেতুর দাবীতে পাবনায় লক্ষ লোকের মানব বন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

বেড়া (পাবনা) প্রতিনিধি: উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত পাবনার বেড়ায় কাজিরহাট (ঢালার চর)-আরিচা-দৌলদিয়া ত্রিমূখী পদ্মা সেতুর দাবী।

আজ সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলার বেড়া সিএন্ড বি থেকে কাশিনাথপুর হয়ে আমিনপুর,আমিনপুর থেকে বাধের হাট হয়ে কাজির হাট পর্যন্ত এক দীর্ঘ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। কাজিরহাট Ñ পাবনা,কাজিরহাট (ঢালার চর)-বগুড়া জাতীয় মহাসড়কের স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ সব শ্রেনী পেশার হাজার হাজার মানুষ তাদের প্রাণের দাবী বাস্তবয়নের লক্ষ্যে শীতের তীব্রতাকে উপেক্ষা করে মহাসড়কে মানব বন্ধন কর্মসূচী পালনে অংশগ্রহন করে।

জেলার জনমানবের দীর্ঘ দিনের প্রত্যাশা দ্বিতীয় পদ্মা সেতুর দাবীতে এ মানব বন্ধনে জেলার ঈশ্বরদী থেকে দাশুরিয়া,দাশুরিয়া থেকে টেবুনিয়া,টেবুনিয়া থেকে পাবনা,পাবনা থেকে আতাইকুলা-চিনাখরা হয়ে কাশিনাথপুর,কাশিনাথপুর –আমিনপুর হয়ে কাজিরহাট পর্যন্ত এবং টেবুনিয়া হয়ে আটঘরিয়া,আটঘরিয়া হয়ে চাটমোহর নতুন বাজার হয়ে ভাঙ্গুড়া,ভাঙ্গুড়া বাইপাস হয়ে ফরিদপুর বাইপাস, ফরিদপুর বাইপাস হয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ,বাঘাবাড়ী থেকে বেড়ার সিএন্ডবি হয়ে কাশিনাথপুর হয়ে কাজিরহাট এবং সাঁথিয়ার মাধপুর হয়ে সাঁথিয়া সদর হয়ে বেড়া সিএন্ডবি,সুজানগর থেকে চিনাখরা হয়ে কাশিনাথপুর হয়ে কাজির হাট এবং সুজানগর থেকে নাজিরগঞ্জ হয়ে বাঁধের হাট হয়ে কাজির হাট মহাসড়কে লাখ লাখ মানুষ তাদের দাবী আদায়ে স্বরনাতীত এ মানব বন্ধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..