× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

ত্রিপলী সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালক (ত্রিপলী মেট্রোপলিটন পুলিশের প্রধান) মেজর জেনারেল খলিল ওয়াহিবার সঙ্গে বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।

সম্প্রতি হওয়া এই বৈঠক নি‌য়ে লি‌বিয়ার স্থানীয় সময় শ‌নিবার (১৪ মার্চ) ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস জানায়, বৈঠকে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হওয়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে ভুক্তভোগীদের উদ্ধারে গৃহীত পদক্ষেপের জন্য রাষ্ট্রদূত মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ পরিপ্রেক্ষিতে মহাপরিচালক জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে এবং ভুক্তভোগীদের দ্রুত উদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ছাড়া, ভুক্তভোগী বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারী বাংলাদেশিদের শনাক্ত ও আটক করে আইনের আওতায় আনার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে তথ্যের আদান-প্রদান, দোভাষী সহায়তা প্রদান এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে একমত হন।

এ ছাড়া, লিবিয়ায় নিয়মিতভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় পুলিশ রিপোর্টসহ বিভিন্ন ডকুমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সার্বিক সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।

অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে ত্রিপলীতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..