× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

কালীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের পক্ষে ত্রাণ বিতরণ করলেন এমপি আনার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
ত্রাণ বিতরণ করলেন এমপি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় পরিবারে ৩৫০ জনকে ত্রাণ বিতরণ করেছে সাজেদা ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার দুপুরে কোঁটচাদপুরে রোডস্থ সাজেদা ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে দুস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ কার্যক্রম কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে ৫ কেজি চাল,১ কেজি ডাল কেজি,২ কেজি আলু ,৫০০ গ্রাম তৈল, ৫০০ গ্রাম লবন,২ টা সাবান, ১ টি মুরগি,৬ প্রকার সবজি সহ ৩৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার নুরুজ্জামান, শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামান সহ অফিসের সহকারী কর্মীরা। এর আগে বারবাজার ইউনিয়নে ১৭০ জনকে, ঘোড়শাল ইউনিয়নে ১৬৫,কোটচাঁদপুর উপজেলায় ১৮৫ ও মহেশপুর উপজেলায় ১৭০ গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..