× Banner
সর্বশেষ
সেনা সদস্যদের সঙ্গে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর চামড়া সংরক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে, কোথাও অনিয়ম হচ্ছে না – বাণিজ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ অর্থনীতিকে গতিশীল করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে – তথ্যমন্ত্র‍ী ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক

ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সংসদ অধিবেশন

পবিত্র ঈদুল ফিতরের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল (রোববার) বিকেল ৩টায়। ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে আজ অনুষ্ঠিত হচ্ছে সংসদ কমিটির প্রথম বৈঠক।

আজ শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে কেবিনেট কক্ষে শুরু হয়েছে বৈঠক। যাতে যোগ দিয়েছেন সরকার এবং বিরোধী দলের ১১ জন সদস্য।

এদিন বিকেলে অনুষ্ঠিত হবে সরকার দলীয় সংসদীয় সভা। এদিকে ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল (রোববার) বিকেল ৩টায় শুরু হবে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন।

প্রথম অধিবেশন চলবে এপ্রিল মাসজুড়ে। যাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত আসবে অধিবেশন থেকে। গত ১২ মার্চ অধিবেশন শুরু হয়ে ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুলতবি ঘোষণা করেন।

এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..