× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

তেঁতুলিয়ায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় তেঁতুলিয়ার ভজনপুর বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন বাঁশ ঝাড় থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম আব্বাস আলী।সে শান্তি নগর গ্রামের তবিবর রহমানেরছেলে। পেশায় একজন ট্রাক্টর ট্রলিচালক।পুলিশ সূত্রে জানা যায় সোমবার সকালে ভজনপুর গোলাপব্দিগছ এলাকায় ওইযুবকের লাশ দেখে স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণকরা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি ।পরিবারের লোকজন ও এলাকাবাসীসূত্রে জানা যায় আব্বাছ আলী সহজ সরলও শান্ত প্রকৃতির ছেলে কোন দিনকারো সাথে তার বিরোধ ছিল না

প্রতিদিন ট্রাক্টর ট্রলি জমা দিয়ে রাতে বাড়িতে ফিরত। পরিবারের ৫ ভাই বোনেরমধ্যে সে ২য়।তার লাশ উদ্ধার হওয়ায় পিতা-মাতা নির্বাকহয়ে পড়েছে।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেন। থানায় মামলাপ্রস্তুতি চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..