× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যণমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

তুরস্ক-রাশিয়ার তিক্ততা সহসাই মিটছে না

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তিক্ততা সহসাই মিটছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী মস্কোয় আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুতিন।

এসময় সিরিয়া যুদ্ধ, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ ছাড়াও, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, ইউক্রেন সংকট এমনকি নিজ পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন বিশ্বের এই শীর্ষ প্রভাবশালী নেতা।

রুশ প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় ১৪’শ সাংবাদিক। বৃহস্পতিবার তিন ঘণ্টা সাত মিনিট ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভ্লাদিমির পুতিন।

এতে কঠোর ভাষায় তুরস্কের সমালোচনা করেন তিনি। রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুর্কি সরকারকে মার্কিনীদের পদলেহনকারী বলে তিরস্কার করে পুতিন বলেন, মস্কোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘বর্তমানে যারা তুর্কি সরকার চালাচ্ছেন, তাদের ক্ষমতা থাকাকালীন, রাশিয়া ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা দেখছি না। তবে, মানবিক বিষয়গুলো এর আওতামুক্ত থাকবে।’

রাশিয়ার কাছে ১৫’শ থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, এমন তথ্য জানিয়ে পুতিন বলেন, সিরিয়ায় সামরিক ঘাটি স্থাপন করবেন না তারা। তিনি জানান, ভবিষ্যতে যদি যুদ্ধ পরিস্থিতির অবনতিও ঘটে, সিরিয়া সরকারের পাশেই থাকবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘সিরিয়ায় কারা কোন পদ্ধতিতে দেশ পরিচালনা করবে সে সিদ্ধান্ত নেবে দেশটির জনগণ। সেখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানকেও সমর্থন করে রাশিয়া। আর সংকট উত্তরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপকেও ইতিবাচকভাবে দেখছি আমরা।’

এদিন, পুতিন কথা বলেছেন রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতি নিয়েও। আর সংঘাতপূর্ণ ইউক্রেনে রুশ সেনার উপস্থিতির বিষয়টি বরাবরের মতো অস্বীকার করেছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের দুই মেয়ের কথাও বলেন পুতিন। তারা রুশ বিশ্ববিদ্যালয়েই পড়াশুনা করছে এবং ব্যবসা বা রাজনীতির সঙ্গে জড়িত না হলেও এ বিষয়ে সন্তানদের কোন ধরনের চাপ দেননি বলে জানান পুতিন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে, সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ওঠে আসে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গটি। এক প্রশ্নের উত্তরে, সম্প্রতি মুসলমানদের নিয়ে বিরূপ মন্তব্যে বিশ্বব্যাপী সমালোচিত ডোনাল্ড ট্রাম্পকেই যোগ্য প্রার্থীর খেতাব দিয়েছেন পুতিন।


এ ক্যটাগরির আরো খবর..