× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

তীব্র শীতে কাঁপছে নাটোর। বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

নাটোর প্রতিনিধি

নাটোরে সম্প্রতি গত ২০ জানুয়ারী বৃষ্টির পর থেকে মৃদু বাতাস বইছে, সূর্যের আলো পর্যন্ত দেখা যায়নি। ফলে শীতের তীব্রতা বেড়ে গেছে।

তাই গত ৩ দিন ধরে শীত জেঁকে বসেছে নাটোরের সর্বত্র। বিশেষ করে চরম দূর্ভোগে পড়েছেন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষগুলো। কাজকর্ম ফেলে বাসা বাড়িতে অবস্থান করছে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

কেউ কেউ আগুন জেলে  পোহাচ্ছে। এদিকে নতুন পুরাতন  কাপড়ের দোকানগুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা গেলেও সাধ্যের মিল না হলে ফিরে যেতে হচ্ছে অনেককেই। শীতার্ত মানুষদের মধ্যে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র ও কম্বল বিতরন করতে দেখা গেছে।

তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রকৃতির এই পরিবর্তনে বড় কষ্টে কাটছে ছিন্নমূলদের জীবন।


এ ক্যটাগরির আরো খবর..