× Banner
সর্বশেষ
প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে

তিমির পেটে মিললো ১০০ কেজি আবর্জনা

Biswajit Shil
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

স্কটিশ আইল্যান্ডের হ্যারিসে  সমুদ্র দূষণের কবলে পড়ে মারা যাওয়া একটি তিমি মাছ ভেসে উঠেছে। তিমিটির পেট থেকে পাওয়া যায় প্রায় ১০০ কেজি আবর্জনা।

তিমিটির পেটে পাওয়া যায় প্রচুর পরিমাণে জাল, দড়ি, ব্যাগ এবং প্লাস্টিক কাপ। স্থানীয় অধিবাসী ড্যান প্যারি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তিমির পেট থেকে এ পরিমাণে ময়লা পাওয়া প্রমাণ করে আমরা কি পরিমাণে সমুদ্র দূষণ করছি। প্রতিদিন এই সমুদ্র সৈকতে এসে হাঁটি, হাতে থাকে একটি ব্যাগ। সেখানে সমুদ্র সৈকতে পাওয়া ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলি। অধিকাংশ দিন আমার পাওয়া ময়লাগুলোর মধ্যে মাছ ধরার জাল বা দড়ি পাই।

তিমি বিশেষজ্ঞরা জানান, এ পরিমাণে ময়লা পেটে থাকার কারণে তার মৃত্যু হয়েছে কিনা বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু তিমির নিথর দেহ উদ্ধার করা সকলের মতে, সমুদ্র দূষণের কারণেই মারা গেছে এই তিমি।

এই তিমির মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে স্কটিশ মেরিন এনিমেল স্ট্রান্ডিং স্কিম (এসএমএএসএস) এর সদস্যরা। তাদের ফেসবুক পোস্টে জানানো হয়, এ পরিমাণে ময়লা একটি তিমির পেটে পাওয়া ‘ভয়াবহ অবস্থা’ থেকে কম কিছু নয়। কিন্তু এখনো আমরা নিশ্চিতভাবে জানি না তিমিটি কেন মারা গেছে। সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সমুদ্র তটে বেঁচে থাকা প্রাণীগুলোর জন্য এ পরিমাণে আবর্জনা কতটা ক্ষতিকর তা এ ঘটনা থেকে আমরা আরো একবার উপলব্ধি করতে পারি।

এই তিমি ময়লা খাওয়ার জন্য মারা গেছে কিনা তা বোঝা না গেলেও এটি নিশ্চিত যে, আমরা এভাবে সমুদ্র দূষণের জন্য দায়ী।


এ ক্যটাগরির আরো খবর..