× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

তিন তালাকের অস্বস্তি দূর করতে মরিয়া বিজেপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

লোকসভায় পাশ হওয়ার পর শোনা গিয়েছিল আগামি শুক্রবার রাজ্যসভায় পেশ হতে পারে তিন তালাক বিল। তবে তা তিন দিন এগিয়ে এসেছে বলেই জানা যাচ্ছে। আজ অর্থাৎ মঙ্গলবারই কেন্দ্রের তরফে পেশ করা হতে পারে তিন তালাক বিল।

গত বৃহস্পতিবার প্রায় দিনভর বিতর্কে কংগ্রেস, তৃণমূল, বিজেডি-সহ অধিকাংশ বিরোধী দল মুসলিম ওমেন বিলের বিরোধিতা করলেও লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে তিন তালাক বিল। মুসলিম শরিয়তি আইনে স্বামী তিন বার তালাক দিলেই সেটা বৈধ। এই প্রথাকে বলা হয় ‘তালাক এ বিদ্দত’। যা এখন ফৌজদারি অপরাধ হিসেবে গ্রাহ্য।

মুসলিম উওমেন বিল এনে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এর মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার প্রাধান্য পাবে। তিনি আরও বলেন, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিশ্বের ২০টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা পারব না কেন?’

তবে অনেক বিরোধী দল বলেছে হিন্দু আইনে বিবাহ-বিচ্ছেদ ফৌজদারি অপরাধ নয়, খ্রিস্ট ধর্মেও নয়, তাহলে শুধুমাত্র মুসলিম আইনেই কেন হবে। বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিও ওঠে। ফৌজদারি দণ্ডবিধি নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়াকআউট করেন সাংসদরা। বিলের বিরোধিতা করে ওয়াকআউটে শামিল হন বিজেডি সাংসদরাও। এই বিলের সপক্ষে ভোট পড়ে ৩০২টি এবং বিপক্ষে ৮২ টি।

তবে এইবার চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে শাসক দলের জন্য। কারণ লোকসভার মতো রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির। তাই বিরোধীদের সমর্থন ছাড়া বিল পাশ কার্যত অসম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..