× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

তিনটি বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার নির্দেশ

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নীতিমালা ভঙ্গ করায় দেশের রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ রোববার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্দেশ দেন

কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য বেসরকারি কলেজে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে

স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

সভায় নীতিমালা না মানায় চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের আসন্ন ২০১৬১৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত এবং একই জেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে কমিয়ে ৭৫ বরাদ্দ করা হয়েছে

আগামী তিন মাসের মধ্যে দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে পরিদর্শন কমিটিকে নির্দেশ দিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, মেডিকেল কলেজের মান বজায় না থাকলে দেশে সুচিকিৎসক পাওয়া যাবে না। শুধু সার্টিফিকেট বিতরণের জন্য কলেজের কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া যায় না। কলেজের কার্যক্রমের মান সুরক্ষায় সরকার কঠোরভাবে তদারকি করবে

সময় পরিদর্শন কমিটির প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি এরই মধ্যে ২৫টি বেসরকারি কলেজের পরিদর্শন সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়

আগামীতে বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন, নবায়ন আসন সংখ্যা বৃদ্ধির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন সমন্বিতভাবে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়

সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লাসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিন, মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


এ ক্যটাগরির আরো খবর..