× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

তিতাসের সাবেক জিএম মনজুরুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় তিতাস গ্যাস ট্রান্সমিশনের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মো: মনজুরুল হকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগে বলা হয়, মনজুরুল হক ১৯৮০ সালের ১৭ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশনে সহকারী প্রকৌশলী পদে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে পদোন্নতি পেয়ে ২০১৫ সালের ১৮ আগষ্ট জেনারেল ম্যানেজারে পদ থেকে অবসরে যান।

২০১৬ সালের ১৯ মে মনজুরুল হকের প্রতি সম্পদ বিবরণী দাখিলের নোটেশ জারি করা হয়। ১৮ অক্টোবর দুদকে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২শ ২৮ টাকার সম্পদ গোপন এবং ৮০ লাখ টাকা আয়কর নথিতে প্রদর্শন করলেও উক্ত সম্পদের উৎসের বর্ণনা করতে পারেননি। এরপর দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার ২০১৭ সালের ৪ জানুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে মনজুরুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মধ্যে ৮০ লাখ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ এবং ৬০ লাখ ৭৫ হাজার ৩০০ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পায় দুদক। ওই অভিযোগেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..