× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

তিউনিসিয়ার লিবিয়া সীমান্তে সংঘর্ষে নিহত ৪৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

তিউনিসিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়া সীমান্তে সেনা ও পুলিশ ব্যারাকে জঙ্গি হামলার পর নিরাপত্তা-বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন নিহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার লিবিয়ার সীমান্তবর্তী তিউনিসিয়ার ‘বেন গারদেন’ শহরের সেনা ও পুলিশ ব্যারাকে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তা-বাহিনী পাল্টা হামলা চালালে, সংঘর্ষে ২৮ জঙ্গি, ১০ সেনা ও ৭ বেসামরিক নাগরিক নিহত হয়।

জঙ্গিরা হামলায় গ্রেনেড ব্যবহার করেছে বলে জানায় গণমাধ্যম। এ ঘটনায় ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা-বাহিনী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সোমবার সন্ধ্যায় এলাকাটিতে রাত্রিকালীন কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

হামলাকারীদের ব্যাপারে নিশ্চিত হওয়া না গেলেও লিবিয়া থেকে সীমান্ত পার হয়ে জঙ্গিরা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক মাসে লিবিয়ায় আইএস ঘাঁটি গাড়ায়, তিউনিসিয়ায় হামলার আশঙ্কা করে দেশটির সরকার।


এ ক্যটাগরির আরো খবর..