× Banner
সর্বশেষ
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা

তাসকিন ও সানী আত্মবিশ্বাসী

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বোলিং অ্যাকশন বৈধতার সার্টিফিকেট পেতে পরীক্ষা দিয়েছেন ব্রিসবেনে গতকাল দুজনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে দুজনই নিজেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্ট। ভালো ফলের প্রত্যাশায় রয়েছেন তারা।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাসকিন আহমেদ এবং দুপুর ২টায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানী। পরীক্ষা দেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ছবির সঙ্গে তাসকিন লিখেন,‘পরীক্ষা শেষ, এবার ফলের অপেক্ষা’। ফেসবুকে সানীর ছবি পাওয়া গেছে পরীক্ষার আগে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানালেন দুজনের পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের পরীক্ষাই ভালোভাবে হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা বলেছি। ও প্রথমে একটু টেনশনে থাকলেও কোনো সমস্যা হয়নি’-বলেছেন সাব্বির।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাথুরুসিংহে বিসিবিকে জানিয়েছেন, পরীক্ষার ফল অনেক সময় ১০-১২ দিনের মধ্যে পাওয়া যায়। আগে পরীক্ষার জন্যে অপেক্ষা করেছিলেন তাসকিন-সানী। এবার ফল পেতে তাদের অপেক্ষা।

আগামী ১১ সেপ্টেম্বর দুজনের দেশে ফেরার কথা রয়েছে। কোচ হাথুরুসিংহে ১৮ সেপ্টেম্বরের আগে এসে পৌঁছবেন।


এ ক্যটাগরির আরো খবর..