× Banner
সর্বশেষ
আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন

তালেবানরা বাগদাদিকে খলিফা মানতে নারাজ

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তালেবান।  শনিবার এক বিবৃতিতে তালেবান এ ঘোষণা দিয়েছে।

গত বছর বাগদাদি এক ভিডিওবার্তায় নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আফগান তালেবান ওই বছরই বাগদাদিকে খলিফা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছিল।

শনিবার পাকিস্তান তালেবানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বাগদাদি খলিফা নয়। কারণ ইসলামে খলিফা মানে হচ্ছে, সমগ্র মুসলিম বিশ্বের ওপর তার ক্ষমতা থাকবে। কিন্তু বাগদাদির তা নেই। তার ক্ষমতা কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগোষ্ঠীর ওপর সীমাবদ্ধ। এ ছাড়া বাগদাদি ইসলামিক খলিফা নন এ কারণে যে, তাকে ইসলামিক আইন অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়নি।

প্রসঙ্গত, আফগান ও পাকিস্তান তালেবান পৃথকভাবে পরিচালিত হয়। তবে দুটি সংগঠনের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান তালেবান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে সেখানে শরিয়াহ আইন চালু করতে চাইছে। সংগঠনটির এই বিবৃতি প্রমাণ করছে, আইএসের উত্থানে ভীত হয়ে পড়ছে তালেবান।


এ ক্যটাগরির আরো খবর..