খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলার পল্লীতে বাল্য বিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে কন্যার দুলাভাই ও বরের পিতাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
সুত্রে জানাযায়, তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের গনেশপুর গ্রামের এক নাবালোকের সাথে এক নাবালিকার গোপনে বিয়ে হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বরের পিতা কবীর আহম্মদ এবং কনের দুলাভাই আলমগীর হোসেন কে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এঘটনায় এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।