খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের বিরুদ্ধে অপরাধ জগতের সদস্যরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। অপরাধজগতের গডফাদাররা প্রশাসনকে দিয়ে তাদের ইচ্ছেমত অপরাধ কর্মকান্ডে সহায়তা নিতে ব্যর্থ হয়ে , প্রশাসনকে দূর্বল করতে নানা কৌশলের আশ্রয় নিয়েছে। চিহ্নিত মাদক ব্যাবসায়িদের দ্বারা মিথ্যা সংবাদ প্রকাশ, সরকারের উচ্চ পর্যায়ে ভূয়া নাম ব্যাবহার করে লিখিত অভিযোগ করে প্রশাসনকে চাপের মুখে ফেলে অপরাধ প্রশাসনকে অপরাধ জগতের নিয়ন্ত্রনে নেয়াই এসকল কৌশলের মূল লক্ষ বলে মনে করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে জানাযায়, চলতি বছরের ১৯ মে মোঃ ফরিদ হোসেন তালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর ইভটিিিজং , বাল্য বিবাহ , মাদক সেবন ও বিক্রি, কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলন ও মাটিকাটা বন্ধ সহ নানামূখী কর্মকান্ডের মাধ্যমে তালার সাধারন মানুষের কাছে প্রশসংসার পাত্রে পরিনত। তালা হাসপাতালে রোগীদের জন্য ফ্যান প্রদান, ময়লা আবর্জনা ফেলার জন্য ভ্যান সরবরাহ, কপোতাক্ষ নদের তীরে ২ লক্ষ তাল বীজ রোপন, জলাবদ্ধতার হাত থেকে তালাবাসিকে রক্ষা করতে কপোতাক্ষ নদ থেকে বাঁধপাটা তুলে ফেলা সহ নানামূখী সামাজিক কর্মকান্ড মানুেষর দৃষ্টি কাড়ে অন্যদিকে এসকল কাজের মাধ্যমে যাদের স্বার্থহানি ঘটে তারা চরমভাবে ক্ষিপ্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। কিন্ত সকল ভয়ভীতি উপেক্ষা করে প্রশাসন তার আপন গতিতে চলতে থাকার কারনে তালা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রনে আর তারই ফলশ্রতিতে সরকারের ভাবমুর্তি জনগনের কাছে রয়েছে অক্ষুন্ন।
একাধিক সুত্রে আরো জানাযায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ও অফিসার ইনচার্জ ম্ঃো ছগির মিঞার কাছ থেকে অপরাধ জগতের সাথে জড়িত রাজনৈতিক নেতা ও তাদের মদদে থ্কাা অপরাধীরা এলাকায় জমিদখল, মাদক বিক্রি, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা, গ্রেফতার বানিজ্য কোন কিছুতেই সহযোগিতা পাচ্ছেন না। যার ফলে তালায় খুন ,ডাকাতি, চুরি, ছিনতাই, ওপেন মাদক বিক্রি , মাদক সেবন, জমিদখলসহ রাজনৈতিক অস্থিরতা নেই। একসময় তালা ছিল চরম অশান্ত বর্তমানে শান্তিপ্রিয় তালার ৪ লক্ষ মানুষকে অশান্ত করে তোলার জন্য প্রশাসন কে দূর্বল করে অপরাধীরা আবার শান্ত তালাকে অশান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে চালাচ্ছে নানামূখী অপতৎপরতা। ফলে স্থানীয় অধিবাসিরা এসকল বি য়ে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বারাষ্টমন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী করেছেন।