× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

তালায় নবাগত ইউ,এন,ও কে প্রেসক্লাব’র সম্বর্ধনা

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

খাঁন নাজমুল হুসাইন তালা থেকেঃ তালায় নবাগত ইউ,এন,ও মোঃ ফরিদ হোসেনকে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয় ।

উক্ত সম্বর্ধনা আনুষ্ঠানে তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলামের সভাপত্বিতে সাধারন সম্পাদক মোঃ জলিল আহম্মেদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোন সনৎ কুমার। সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন নাবগত ইউ,এন,ও,মোঃ ফরিদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা থানা অফিসার ইনচার্জ ছগির মিঞা, খলিলনগর নবাগত ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা বাজার বনিক সমিতির সভাপতি, রিপোটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল আলিম, তালা শহীদ আলি আহম্মাদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ বদরুজ্জামান, তালা সরকারী মডেল প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বনিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর।

এ সময় অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক খান নাজমুল হুসাইন, সাংবাদিক বাবলু রহমান, সাংবাদিক এম এ মন্নান। অনুষ্ঠান শেষে তালা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম অতিথিদের একটি করে কলম উপহার দেন।


এ ক্যটাগরির আরো খবর..