× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

তালায় আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমূখর করতে পূজা উৎযাপন পরিষদের মতবিনিময়

admin
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

খান নাজমুল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে  উপজেলার ১৭৮ টি দূর্গাপূজা মন্দিরে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমূখর করতে প্রশাসন, সাংবাদিক, সুশীলসমাজ, সকল ধর্ম ও বর্ণের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

রোববার বিকেলে পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ আহবান জানান, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু।

মতবিনিময় সভায় তিনি বলেন,আবহমান কাল থেকে তালা উপজেলা সাম্প্রদায়িক সম্প্রিতির এক সর্বোৎকৃষ্ট এলাকা। উপজেলার ১২ টি ইউনিয়নে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষ এক সাথে মিলেমিশে বসবাস করছে। ধর্ম যার যার উৎসব সবার এই নীতিতে এই অঞ্চলের মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসবে মিলেমিশে একাকার হয়ে যায়।

আসন্ন দূর্গা উৎসবেও সেই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জলিল আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান,  সাংবাদিক বিএম জুলফিকার রায়হান,  আব্দল জব্বার,এমএ ফয়সাল, নজরুল ইসলাম, তপন চক্রবর্তি, বাবলুর রহমান, খান নাজমূল হুসাইন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..