× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

তালার মাগুরায় ১৬ দলীয় ফুটবল টূর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালার মাগুরা ইউনিয়নের বালিয়াদহা মাঠে ১৬ দলীয় ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় বালিয়াদহা মাঠে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মাগুরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গণেশ দেবনাথের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উদ্বোধনী খেলার প্রতিদ্বন্দীতা করেন তেরছি ফুটবল একাদশ বনাম মুড়াগাছা ফুটবল একাদশ। খেলা শুরুর ১৫ মিনিটের মধ্যে মুড়াগাছা ফুটবল একাদশ একটি গোল দেয়। পরে ৩০ মিনিটের মাথায় মুড়াগাছা একাদশ আরও একটি গোল করে বিরতির পূর্বে ২-০ গোলে এগিয়ে থাকে। প্রতিদ্বন্দীতাপূর্ণ এ খেলাটি অবশেষে ৩-১ গোলে মুড়াগাছা ফুটবল একাদশ তেরছি ফুটবল একাদশকে পরাজিত করে। এসময় মাঠে হাজার হাজার উৎসুখ জনতা খেলাটি উপভোগের জন্য ভিড় করে।


এ ক্যটাগরির আরো খবর..