× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

তারেকের রায় কার্যকরের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা বিক্ষোভ মিছিল করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ‌ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘পরামর্শ প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে অর্থ বিদেশে পাচার করেছে তারেক রহমান। এই অর্থ পাচারকারী তারেক রহমান আলাদতের বিচারে সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’

আলাদতের বিচারকে অবিলম্বে কার্যকর করার দাবি জানান সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।


এ ক্যটাগরির আরো খবর..