× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

তারাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে প্রার্থী হলেন যারা

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
তারাগঞ্জে ইউপি উপ-নির্বাচন

দিপক রায়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার ১নং আলমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন ও ৫নং সয়ার ইউনিয়নের ৪নং ওয়ার্ড পদে সদস্য দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও সয়ার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ।

শেষ দিন পর্যন্ত আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হচ্ছেন দেলোয়ার হোসেন (আওয়ামীলীগ), রুজিনা খাতুন ( জাতীয় পার্টি), খায়রুল আলম (স্বতন্ত্র) ও জিকরুল ইসলাম জাহেরী (স্বতন্ত্র)।

আজ শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিস। অপরদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সয়ার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী, সারোয়ারদী ও শাহনাজ বেগম এই তিন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে শাহনাজ বেগমের মনোনয়নপত্রে তথ্য ভুল থাকায়তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয় উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের চার প্রার্থীরই মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।

অপরদিকে সয়ার ইউনিয়নের একটি ওয়ার্ড সদস্য উপ-নির্বাচনের তিন প্রার্থীর মধ্যে শাহনাজ বেগমের তথ্য ভূল থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়া হয়। তবে আগামী ৩ অক্টোবরের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তরা সকলেই প্রতীক বরাদ্দ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..