× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

তারাগঞ্জের স্থানীয় সাংবাদিকদের হেনস্থা করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নয়া কৌশল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rangpur.jpg

রংপুর প্রতিনিধি: কিছুদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করায় তারাগঞ্জ প্রেস ক্লাব অনুসারী সাংবাদিকদের হেনস্থা করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান তার অনুসারী কয়েকজনকে সংবাদকর্মী দিয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবের একশত গজের মধ্যে বুধবার রাতের আঁধারে একটি ঘর নির্মাণ করে উপজেলা প্রেসক্লাব নামক সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

তারাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীতে রংপুর-দিনাজপুর মহাসড়কের ধারে থাকা বেশ কিছু সরকারি গাছ কর্তন করে সড়ক ও জনপথ বিভাগের জমি বেদখল করে উক্ত ঘরটি নির্মাণ করা হয়। রংপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বাধা সত্তে¡ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় একজন সাংবাদিকের নেতৃত্বে সরকারি গাছগুলো কেটে উক্ত ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের সহযোগিতায় উক্ত গাছগুলো কেটে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করায় উপজেলা প্রশাসন অসন্তোষ হলেও বাধা দিতে পারেনি। অভিযোগ পাওয়ার পরেও একই কারণে বাধা দিতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় থানা প্রশাসন। এতে স্থানীয় সুধী সমাজ, সচেতন মহল, রাজনৈতিক অঙ্গন ও জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের তারাগঞ্জ উপজেলায় দায়িত্বরত উপ-সহকারি প্রকৌশলী পিন্টু সরকার বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে ঘর নির্মাণে বাধা দিতে গেলে সেখানে উপস্থিত কয়েকজন সংবাদকর্মী উপজেলা চেয়ারম্যানের প্রভাব দেখায়। তারপরও সেখানে ঘর নির্মাণ করতে নিষেধ করে চলে আসি। পরে খবর পেয়েছি আমাদের বাধা উপেক্ষা করে তারা সেখানে অবৈধভাবে ঘরটি নির্মাণ করেছে। তবে আমরা ঘরটি অপসারণের চেষ্টা চালাচ্ছি।

রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. কে. এম শফিকুজ্জামান বলেন, আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমার অফিসের কর্মরত লোক পাঠিয়েছি। তারা সেখানে গিয়ে ঘর নির্মাণের সত্যতা পেয়েছে। আমরা ঘরটি সরানোর জন্য উক্ত সংবাদকর্মীকে নির্দেশ দিয়েছি। তিনি নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কালাম আজাদ বলেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের একমাত্র আবাসস্থল। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান লিটন নির্বাচিত হওয়ার পর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে প্রেসক্লাব অনুসারী কয়েকজন সাংবাদিক তার অনিয়মের খবর প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তার অনুসারী দুই একজন সংবাকর্মীকে দিয়ে উপজেলা প্রেসক্লাব স্থাপন করে স্থানীয় সংবাদকর্মীদের হেনস্থা ও তার অসংখ্য অনিময়ম দুর্নীতি ঢাকার পায়তারা করছে।

প্রেসক্লাব তারাগঞ্জ সভাপতি খবির উদ্দিন প্রাং বলেন, প্রেসক্লাবের মতো একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানকে তার নিজের স্বার্থে ব্যবহার করতে না পারায় তিনি এহেন কর্মকান্ড চালিয়ে তার অনিয়ম ও দুর্নীতি ঢাকতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..