× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টার

তাপমাত্রার রেকর্ড মরক্কোতে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মরক্কোতে তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তাবদাহ বৃদ্ধির মধ্যেই উত্তর আফ্রিকার এই দেশের আবহাওয়া দপ্তর নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানালো।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মরক্কোর দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আগাদিরের আবহাওয়া কেন্দ্র শুক্রবার নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানায়। এই দিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মে রেকর্ড সৃষ্টি তাপমাত্রাসহ ধারাবাহিক তাপমাত্রার অভিজ্ঞতা রয়েছে মরক্কোর জনগোষ্ঠীর।

আবহাওয়া দপ্তর জানায়, এরআগে মরক্কোর তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলীয় সাহারা নগরীর স্মারায় এই তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘এই তাবদাহ দক্ষিণা শুষ্ক এবং গরম বাতাস প্রবাহের কারণে সৃষ্টি হয়েছে। এই ধরনের তাবদাহে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটায়। এতে মাসিক গড় তাপমাত্রা বৃদ্ধি পাঁচ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্চ সার্ভিসের মতে, পৃথিবীতে সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে জুলাই। ১৯৬১ সালের পর গত মাসে উষ্ণতম স্থানের দিক থেকে মরক্কের অবস্থান ছিল চতুর্থ।


এ ক্যটাগরির আরো খবর..