× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত ২, আহত ২

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে

পুরান ঢাকার বকশীবাজার ও ওয়ারীতে তাজিয়া মিছিলে ছুরিকাঘাত নিহত হয়েছে ২ জন। পৃথক ঘটনায় আহত আরো দুজন চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, গত রবিবার পবিত্র আশুরা উপলক্ষে সড়কে বের হওয়া পৃথক তাজিয়া মিছিল থেকে এসব হামলার ঘটনা ঘটে। ওই মিছিলে লুকিয়ে থাকা স্থানীয় উঠতি বয়সী সন্ত্রাসীরা কৌশলে এসব হামলা চালিয়েছে। তবে কেন এই হামলা তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, গত রবিবার সকাল থেকে বিকেলের মধ্যে তিনটি এ ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জানা গেছে, রবিবার দুপুর ১টার দিকে বকশীবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নয়ন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। নিহতের বন্ধু সোহানের সঙ্গে কথা বলে জানা যায়, বংশাল রূপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করত নয়ন। সেখান থেকে মোটরসাইকেলের মালামাল কিনতে সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশীবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেয়। ওই সময় রাস্তা দিয়ে অন্তত ২০ জনের একটি দল তাজিয়া মিছিল নিয়ে যাচ্ছিল। সে দলের একজন মিছিল থেকে এসে ছুরিকাঘাত করলে নয়ন গুরুতর আহত হয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজার জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন কালের কণ্ঠকে বলেন, নয়নকে হত্যার ঘটনার কিছু ক্লু পাওয়া গেছে। এতে জড়িত এক তরুণকে ধরার চেষ্টা চলছে।

এদিকে রবিবার একই ধরনের আরেকটি ঘটনা ঘটে ওয়ারীতে। সেখানে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় দুই ভাই মুন্না (১৭) ও শাহিন (১৮)। তাদের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মুন্নাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাহীন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া রবিবার সকালে লালবাগ কেল্লার মোড় এলাকায় বাপ্পী (২০) নামে এক তরুণকে সমবয়সী একজন ছুরিকাঘাত করে। আহত বাপ্পী হাসপাতালে চিকিৎসাধীন। লালবাগ থানার ওসি কে এম আশরাফ বলেন, এ ঘটনায় কয়েক তরুণকে আটক করা হয়েছে। আশা করা যায় দ্রুতই ঘটনার রহস্য জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..