× Banner
সর্বশেষ
পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় গণমাধ্যম কমিশন গঠনের দাবী সুপ্রিম কোর্টে ২৬৫ আইন কর্মকর্তা নিয়োগ: সংখ্যালঘু না থাকায় প্রতিক্রিয়া ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি যুবক, দেড় বছর ধরে নেই খোঁজ! ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী

তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই – ডিএমপির কমিশনার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই - ডিএমপির কমিশনার

পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসাইনী দালানে সংবাদ সম্মেলনে কমিশনার এ কথা বলেন।

কোনো আশঙ্কা না থাকলেও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপি প্রধান।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, আশুরা উপলক্ষে সকল ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল ও কেনাইন ইউনিট দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল, কেনাইনসহ বিশেষায়িত ইউনিট স্ট্যান্ডবাই থাকবে।

কমিশনার বলেন, তাজিয়া মিছিলে নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হবে না। বহন করা যাবে না দাহ্য ও ধারালো বস্তু। ঢাক ঢোল, উচ্চ শব্দের কোনো যন্ত্র মিছিলে রাখা যাবে না।

আতশবাজি পটকা ফোটানো থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..