× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

তরুন তরুণীদের প্রশিক্ষণে প্রকল্প চালু কেন্দ্রীয় ব্যাংকের

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: তরুন তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে একটি প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থমন্ত্রণালয়ের আওতাধীন ‘স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ (সিপ) শীর্ষক এই প্রকল্পে পাঁচ খাতে ১২টি ট্রেডে ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিন বছরে এই প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের ৪৭ কোটি টাকা খরচ হবে।

প্রশিক্ষণ প্রদানের জন্য দেশের আটটি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক অনুষ্ঠানে এই আট প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনার জন্য স্বীকৃতিপত্র প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এই স্বীকৃতিপত্র তুলে দেন।

প্রতিষ্ঠানগুলো হলো, এমএডাব্লিউটিএস, ইউসেপ বাংলাদেশ, টিএমএসএস, ক্রিয়েটিভ আইটি লিমিটেড, উদ্দীপন, বিআইআইটি ইঞ্জিনিয়ার্স লিমিটেড, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রিপ্রেনারস বাংলাদেশ ও পিস অ্যান্ড রাইটস ডেভেলপমেন্ট সোসাইটি।

এ সব প্রতিষ্ঠান দেশের শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, হালকা প্রোকৌশল, অটোমোবাইল ও ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রিকাল মেইনটেন্যান্স খাতে প্রশিক্ষণ দেবে। বিভিন্ন মেয়াদের (এক থেকে ছয় মাস) এই প্রশিক্ষণ পাওয়ার জন্য আগ্রহী প্রার্থীকে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, মানসিক সামর্থ বিবেচনা করে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে।

এই প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীকে কোন ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে তিন হাজার টাকা করে এককালীন ভাতা দেওয়া হবে। প্রকল্পের শর্ত অনুযায়ী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সফল প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে কমপক্ষে ৭০ ভাগের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পর লক্ষ্য হচ্ছে দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

গভর্নর আতিউর রহমান বলেন, এই প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের বাংলাদেশ ব্যাংকের ১০০ কোটি টাকার যে ‘নতুন উদ্যোক্তা তহবিল’ আছে তা থেকে ঋণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খানসহ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..