× Banner
সর্বশেষ
“কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের ঘটনায় পুলিশ কনস্টেবল আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
ধর্ষক পুলিশ আটক

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের আগ্রাগরিনাবাড়ি গ্রামে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার সহ ওই তরুণীর স্বজনরা জানান, উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের মৃত আবদুল হাসেমের পুত্র মাজেদুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কনস্টবল পদে চাকরি করেন। তিনি দীর্ঘদিন ধরে আগ্রাগরিনাবাড়ি গ্রামের মজিবর রহমানের কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই পুলিশ কনস্টেবল মাজেদুর রহমান কৌশলে মজিবর রহমানের কন্যার ঘরে প্রবেশ করে। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার ভোর রাতে স্থানীয়দের সহায়তায় পুলিশের কনস্টেবল মাজেদুর রহমানকে আটক করা হয়।

এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। মেয়েপক্ষের অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..