× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

তবে চিরপ্রতিদ্বন্দ্বীর পথের পথিক না হয়ে মেজর লিগ সকারকে বেছে নেন: মেসি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
তবে চিরপ্রতিদ্বন্দ্বীর পথের পথিক না

আর্জেন্টাইন মহাতারকা মেসি পিএসজি ছাড়ার পর সে আশার পালে হাওয়া লাগে। চোখধাঁধানো মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রস্তুত ছিল মধ্য প্রাচ্যের দেশটির ক্লাবগুলোও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর পথের পথিক না হয়ে এলএম টেনমেজর লিগ সকারকে বেছে নেন। সৌদি প্রো লিগে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখার আশায় ছিলেন অনেক ফুটবলপ্রেমী।

বিভিন্ন সময় মেসিকে দেওয়া সৌদি ক্লাবগুলোর মোটা অঙ্কের প্রস্তাবের খবর চোখ কপালে তুলেছে সমর্থকদের। মরুর দেশটির ক্লাব আল হিলালও নাকি টাকার বস্তা নিয়ে আটবারের ব্যালন ডিঅর জয়ীর হ্যাবলার অপেক্ষা ছিল। এবার আল-ইত্তিহাদ প্রেসিডেন্ট আনমার আল হাইলি প্রকাশ করেছেন, মেসি পিএসজি ছাড়ার পর তাকে বছরে ১৪০ কোটি  ইউরোর প্রস্তাব দেওয়া হয়। আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ৩৮ বছর বয়সী ফুটবলার।

প্রেসিডেন্ট আল হাইলির কাছে টাকা কোনো সমস্যাই ছিল না। মেসিকে পেতে সবকিছু করতেই যেন রাজী ছিলেন তিনি, ‘টাকা কোনো বাধা ছিল না। যদি মেসি আল-ইত্তিহাদে আসতে রাজি হতেন, আমি তাকে এমন একটি চুক্তি দিতাম, যেখানে তিনি চাইলে যেকোনো পরিমাণ এবং যেকোনো সময়কাল লিখতে পারতেনএমনকি সেটা আজীবনও। আমি মেসিকে চাই কারণ তিনি ইতিহাসের সেরা ফুটবলার।

আল-ইত্তিহাদের সবচেয়ে বড় তারকা এখন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা। তবে হাইলি স্পষ্ট করলেন, মেসি এখনও তাদের পছন্দের শীর্ষে।

সৌদি ক্লাবের দেওয়া প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশি মুদ্রায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা আয় করতে পারতেন মেসি। তবে মেসি ও তার পরিবার অন্য পথ বেছে নেন। আল হাইলি যোগ করেন, ‘তিনি তার পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। তবে আল-ইত্তিহাদের দরজা তার জন্য সবসময় খোলা থাকবে।

ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের তালিকায় আছেন, তবে এমএলএসে তাঁর আয় সৌদি প্রস্তাবের তুলনায় অনেকটাই কম। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের এমন সিদ্ধান্ত প্রমান করে ক্যারিয়ারের এই পর্যায়ে পরিবার ও নিজের পছন্দকে অর্থের চেয়ে বড় প্রাধান্য দিয়েছেন মেসি। মেসির হাত ধরেই নিয়মিত শিরোপার স্বাদ পেতে শুরু করেছে ইন্টার মায়ামি। পাশাপাশি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় দারুণ কাটানোর কথা মাঝেমধ্যেই বলছেন বার্সেলোনার সাবেক ফুটবলার।

 


এ ক্যটাগরির আরো খবর..