ঢাকা-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মনিরুল ইসলাম মনু (বি.এ) আলোচনার শীর্ষে !

যাত্রাবাড়ী, ঢাকা:  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনে আওয়ামীলীগ মনোনয়ন পেতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছেন, ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মনিরুল ইসলাম মনু (বি.এ)। তিনি এখন আলোচনার শীর্ষে।

দলীয় ও স্থানীয় সূত্রমতে, ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) আসনে এবার পরিবর্তনের হাওয়া বইছে। আর জনমুখী নানা ইতিবাচক কর্মকান্ড আর সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মনিরুল ইসলাম মনু (বি.এ) মনোনয়নের বিষয়ে বিভিন্ন ভাবে এগিয়ে আছেন। আগামী নির্বাচনে এই আসনে যারা আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে অন্যতম ত্যাগী আওয়ামীলীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু (বি.এ)। তাই সুখে-দুখে জনতার পাশে থাকা, আর দলের পক্ষে কাজ করতে গিয়ে বারবার হামলা-মামলা ও নানান নির্যাতনে শিকার এবং দলীয় কর্মকান্ড ও আন্দোলনে অন্যতম সাহসী ভূমিকা পালনকারী কাজী মনিরুল ইসলাম মনুকে নিয়ে ঢাকা-৫ আসনের দলীয় নেতা-কর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছেন।

বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড আর বিচক্ষণ নেতৃত্বগুণে ইতিমধ্যে ঢাকা-৫ তথা ডেমরা-যাত্রাবাড়ী বাসীর আস্থা ও ভালাবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। আগামী নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী আওয়ামীলীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু, যিনি তার নিজ নির্বাচনী এলাকায় নানান কর্মকান্ডে আত্মনিয়োগ করছেন। দলীয় কর্মসূচির পাশা-পাশি সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে তাকে সক্রিয়ভাবে যোগ দিতে দেখা গেছে। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে। অন্যদিকে এই নির্বাচনী এলাকার জনগণও তাকে সাদরে গ্রহণ করছেন বলেও জানিয়েছে একটি সূত্র।

এ ব্যাপারে ঢাকা-৫ আসনের অনেকেই বলেন, কর্মী বান্ধব কাজী মনিরুল ইসলাম মনু এ আসনের জনসাধারণকে যেভাবে বুকে জড়িয়ে নিয়ে, তাদের সুখে-দুঃখে পাশে থাকেন, তা সত্যি অভূতপূর্ব। এছাড়া সে হাসি মুখে অনেকেরই মন জয় করে নিয়েছেন। তাই আমরা তাকেই আগামীতে সংসদ নির্বাচনে এই আসনের এমপি হিসেবে পেতে চাই। তিনিই এখন আলোচনার শীর্ষে।

এ ব্যাপারে কাজী মনিরুল ইসলাম মনু বলেন, দীর্ঘদিন যাবৎ ডেমরা-যাত্রাবাড়ী এলাকার মানুষের পাশে থেকে তাদের আশা-আকাঙ্খার কথা জেনেছি। স্বাধ্যমত তাদের সেবা করেছি। আর দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি বারবার হামলা-মামলা ও নানান নির্যাতনে শিকার হয়েছি। তার পরেও দলীয় কর্মকান্ড ও আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছি। তবে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আর ইনশাআল্লাহ, মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আমি আশাবাদী। সব সময় আন্দোলন কর্মসূচিতে থাকার চেষ্টা করেছি। যদি দল সুযোগ দেয়, সফল হতে পারব। সেই বিশ্বাস নিয়েই কাজ করছি। তবে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ পেলেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অন্যদিকে, কাজী মনিরুল ইসলাম মনু এবার দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও তার সমর্থকরা। তারা বলেন, তিনি সকল নির্বাচনে দলের প্রার্থীর পক্ষেই কাজ করছেন। তিনি নির্বাচনী এলাকায় নিয়মিত দলীয় কর্মসূচিসহ পথসভা, মতবিনিময় ও গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। আর তিনিই দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের পাশে রয়েছেন। বিভিন্ন দূর্ঘটনায় কবলিতদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাই তিনিই মনোনয়নের দাবিদার। তারা আরও বলেন, বিগতদিনে দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। তিনি ওয়ার্ড ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করে। পরে থানা ছাত্রলীগে কাজ করেন। আর বর্তমানে যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্বরত। তিনি দলের সকল কর্মকান্ডে শতভাগ ত্যাগ শিকার করে অংশ গ্রহণ করেন। তার ত্যাগ ও ব্যক্তিগত ক্লিন ইমেজের কারণে তিনি মনোনয়ন পেলেই এমপি নির্বাচিত হবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।