× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০২৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটি

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী “ঐক্যেই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

আজ শুক্রবার (২৬ মে) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, বৃহস্পতিবারই বর্ণিল সাজে সাজানো হয় পুরো ডিআরইউ প্রাঙ্গণ। সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউর সদস্যদের অংশগ্রহণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন তারা।

উদ্বোধন শেষে ডিআরইউর সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ডিআরইউ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেগুনবাগিচার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, যাদের কারণে এই সংগঠনটি গড়ে উঠেছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কারণে আজ আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছি। সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি সেই আহ্বান জানাই।

এদিকে, বিকেলে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

১৯৯৫ সালের ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..