× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ঢাকা মহানগরীর বাস সেক্টর সংস্কারে সমন্বিত উদ্যোগের আহ্বান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
আইনজীবী সমিতিতে থাবা

          ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আধুনিক বাস সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত ‘Preparedness for Bus Sector Reform of Dhaka City’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান।

          অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান বক্তৃতায় বলেনঢাকার পরিবহন খাতে বিচ্ছিন্ন কোনো সমাধান নয়বরং একটি শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে আমূল সংস্কার নিশ্চিত করা হবে। বর্তমানে ‘বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) আইন’এর খসড়া চূড়ান্ত করার কাজ চলছে, যার লক্ষ্য হলো অপারেটরদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে যাত্রীসেবার মান বিবেচনায় কোম্পানিভিত্তিক সেবা নিশ্চিত করা। এছাড়া, ডিটিসিএ-এর পরিকল্পনার বাইরে পৃথকভাবে কোনো রুট পারমিট অনুমোদন না দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

          ডিটিসিএ আয়োজিত এই কর্মশালায় ঢাকায় গণপরিবহনের শৃঙ্খলা আনয়নের মূল চ্যালেঞ্জসমূহ বিষয়ে অংশগ্রহণকারীদের সমন্বয়ে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে সুপারিশ প্রনয়ন করা হয়েছে। যা সংকলন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। চ্যালেঞ্জসমূহ হলো:  মহানগরীতে গণপরিবহন পরিচালনা ও ব্যবস্থাপনা (Operation & Management), ব্যবস্থাপনায় ই-টিকেটিং ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির প্রয়োগ (Financial Management & Technology), টেকসই, শৃঙ্খলাপূর্ণ গণপরিবহনের লক্ষে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা সংস্থা সমূহের ভূমিকা ও আইনি কাঠামো (Regulatory & Policy Framework)

          ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীর রুটে চলাচলকারী বাসের একটি বড় অংশের ফিটনেস সনদ নেই এবং অনেক বাস রুট পারমিট ছাড়াই চলাচল করছে। এই বিশৃঙ্খলা নিরসনে ডিটিসিএ ৯টি ক্লাস্টার এবং ৪২টি রুটের মাধ্যমে ২২টি কোম্পানির অধীনে বাস পরিচালনার প্রস্তাবনা প্রস্তুত করেছিলো। এর প্রেক্ষিতে, ইতোমধ্যে ডিটিসিএ, ডিএমপি, বাস পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহ প্রাথমিকভাবে ৩২টি রুটের বিষয়ে একমত পোষণ করেছে এবং সে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে।

          কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের
বিভাগীয় প্রধান ড. আসিফ-উজ-জামান খান। কর্মশালায় সরকারি দপ্তর বা সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ, ডিটিসিএর সংশ্লিষ্ট কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ ও আর্থিক সংস্থাসমূহের প্রতিনিধিবর্গ এবং বাস পরিচালনাকারী, আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..