× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসি বাসের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে): ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ক্রয়কৃত ছয়শত বাস এবং পাঁচশত ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হলে ঢাকা মহানগরী ও আন্তঃজেলা সার্ভিসে গণপরিবহনে সক্ষমতা বাড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ইতোমধ্যে চারশত আশিটি ট্রাক এবং একশত ঊনআশিটি বাস বিআরটিসি’র বহরে যুক্ত হয়েছে।

মন্ত্রী আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনকালে এ তথ্য জানান। এ সময় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে এ যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি পরিচালিত হবে বিআরটিসি’র নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাড়া-ম-লপাড়া। এ রুটের দূরত্ব ১৮ কিলোমিটার (এক পথে) এবং জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চাষাড়া ৫০ টাকা এবং ঢাকা-ম-লপাড়া ৫৫ টাকা।

এর পরে মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

সাক্ষাৎশেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ভারতে নতুন সরকার আসছে। ভারতের জনগণ যাকেই নির্বাচিত করুক বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে। বাংলাদেশ ভারতের সরকার ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী।


এ ক্যটাগরির আরো খবর..