× Banner
সর্বশেষ
‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  বুধবার নগরভবনে ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন। এটি বর্তমান মেয়রের তৃতীয় বাজেট।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ডিএসসিসি আয়ের বড় অংশই আসবে সরকারি ও বৈদেশিক উৎস থেকে। এই খাত থেকে ২ হাজার ৫৫৮ কোটি ৪৮ লাখ টাকা আয় হবে ডিএসসিসির। তবে বাজেটে রাজস্ব খাতে আয়ের বড় অংশই ধরা হয়েছে হোল্ডিং কর থেকে। এই খাত থেকে ৩৩০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজার সালামি থেকে ৩০৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর থেকে ১০০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি।

২০১৮-১৯ বাজেটে সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ৭৪২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় করবে ডিএসসিসি। শিশু পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ১৪৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরেছে ডিএসসিসি।

ডিএসসিসি এবার ৩৪০ কোটি বেতন ভাতা বাবদ, ভৌত অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ৩৯৫ কোটি ২৬ লাখ, মশক নিয়ন্ত্রণে ২৬ কোটি, যন্ত্রপাতি ও সরঞ্জাম বাবদ ৭৫৬ কোটি ১৬ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৬ কোটি ৫০ লাখ, নতুন বাজার নির্মাণ বাবদ ২০০ কোটি, জবাইখানা নির্মাণ বাবদ ৬৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় করবে।

বাজেট অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা আবদুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডিএসসিসি ২০১৭-১৮ অর্থবছরে ৩ হাজার ৩৩৭ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..