× Banner
সর্বশেষ
দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর

নিউজ ডেস্ক

ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

সফরকালে তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়টির প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

তিন দিনের এই সফরে হার্ডার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। কীভাবে দুই দেশের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা যায়, সেটিই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

চার্লস জে. হার্ডার বর্তমানে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট বা পররাষ্ট্র দপ্তরে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তিনি একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে পরিচিত।


এ ক্যটাগরির আরো খবর..