× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

স্টাফ রিপোর্টার

ঢাকার মালিবাগে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
saloon pathagar

সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার মেহেদীবাগে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শান্তিবাগের গোলবাগ মোড়ে ‘মেনস ন্যাচারাল পার্লার’ সেলুনে এর উদ্বোধন করেন মুক্তালয় নাট্যাঙ্গনের দল প্রধান, অভিনেতা, নাট্যকার, নির্দেশক আমিনুল হক আমীন। এ সময় সেলুনের পরিচালক ও ম্যানেজার পাবন রায়ের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ লিটন ও শান্ত মারাক, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে আমিনুল হক আমীন বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে একটি চমকপ্রদ উদ্যোগ। এর উদ্যোক্তা গোলাম মাওলা জসিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বইয়ের প্রতি মানুষের অনীহা চলে এসেছে। এ অবস্থায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ বাংলা ভাষাভাষী মানুষকে বইমুখী করবে। বই পড়া খুবই জরুরি। সেলুনে বই রাখা একটি সুন্দর পরিকল্পনা। এর ফলে মানুষ মোবাইল না দেখে বই পড়বে। মানুষের মধ্যে বই পড়ার স্পৃহা তৈরি হবে।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’


এ ক্যটাগরির আরো খবর..