× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

ড্রেনেজ কাজের ধীরগতিতে চরম দুর্ভোগে পুরান ঢাকাবাসী

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

মোঃ আবুল হোসেন ॥ সূত্রাপুর থানার বানিয়ানগর পূব মাথায় মুরগিটোলা মোড়, পশ্চিম মাথায় হৃষিকেশ দাস রোড, এ সংযোগ সড়কটির দূরত্ব হবে আনুমানিক কোয়ার্টার কিলোমিটার। প্রায় ছয় মাস যাবত পুরো রাস্তাটি খোঁড়াখুড়ি করে ড্রেনেজের কাজ করছে ঠিকাদাররা।

ধীরগতিতে এ রাস্তার কাজ করছে তারা। ব্যস্ততম রাস্তা এটা। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করছে। দুর্ভোগের শেষ নেই এই রাস্তায় চলাচলরত মানুষের।

রাস্তা খোঁড়াখুড়ি করে যত্রতত্র মোটা মোটা পাইপ ফেলে রেখেছে। ঠিকাদাররা কাজ করছে তাদের ইচ্ছামাফিক।

ম্যানহোলের ঢাকনা লাগানো হয়নি। বড় বড় ম্যানহোল বানিয়ে  উপরের ঢাকনাবিহীন অবস্থায় ফেলে রেখেছে। যে কোনো সময় এ রাস্তায় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

এদিকে হৃষিদেশ দাস রোড ও গোপাল সাহা লেন সংযোগ সড়কটির দশাও একইরকম। এখানেও ছয় সাত মাস যাবত ড্রেনেজের কাজ করছে ঠিকাদররা। তারাও ধীরগতিতে কাজ করছে বলে এই রাস্তায় চলাচলরত মানুষ ও আশপাশের বাসিন্দারা জানান।

এ রাস্তা দিয়ে চলাচল করতেও মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রাস্তায়ও বড় বড় ম্যানহোল ঢাকনাবিহীন অবস্থায় রেখে দিয়েছে অনেক দিন যাবত। যেকোনো সময় বিরাট কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ রাস্তাটিতেও।


এ ক্যটাগরির আরো খবর..