× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ড্রেজার থেকে অবৈধভাবে বালু দিয়ে গৌরনদীতে শতবর্ষী পুকুরের অপমৃত্যু

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে,বরিশালের গৌরনদী উপজেলা সদরের চরগাধাতলী গ্রামের শতবর্ষী পুকুরটি ভরাট করা হল। আর এ পুকুর ভরাটের নেপথ্যে সুবিধাভোগী হলেন গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন গাজী। ব্যাক্তি মালিকানাধীন হলেও পুকুরটির বেশী অংশের মালিক জামায়াত নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। আবাসিক এলাকার জনগুরুত্বপূর্ন পুকুরটি ভরাটে রয়েছে রাজনৈতিক সখ্যতাও।

জানা গেছে অতিদ্রুত করে পালরদী নদী খননের ড্রেজার থেকে অবৈধভাবে বালু দিয়ে,ঈদের ৩/৪ দিন আগে পুকুরটি ভরাট করে অর্থনৈতিক সুবিধা নেন স্থানীয় কাউন্সিলর । পুকুর মালিক ও ভরাটকারিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে না কেউ। পুকুর ভরাটের পানিতে প্রতিবেশীরা নাকাল হলেও তাদের যেন বলার কিছুই ছিল না।

ড্রেজারের একজন স্টাফ নাম প্রকাশ না করার শর্তে জানান,কাউন্সিলর শাহীন গাজীর কথায় তারা পালরদী নদীর বালু দিয়ে পুকুরটি ভরাট করে দিয়েছেন।এলাকার কয়েকজন বাসিন্ধা জানান,পুকুরটির বয়স শত বছরের বেশী হয়েছে। আবাসিক এলাকাটিতে চলাচলের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ীও ঢোকানো সমস্যা। কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে জনগুরত্বপূর্ন এই পুকুরটিই ছিল পানির জন্য এলাকাবাসীর একমাত্র ভরসা।পুকুর মালিকদের সাথে একাধীকবার যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পৌর কাউন্সিলর শাহীন গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,পুকুরটি ব্যাক্তি মালিকানার, ভরাট করে আমি কোন টাকা নেইনি। পুকুরটি ভরাটে এলাকায় কোন সমস্যা না হয় তাহা দেখাশুনা করেছি মাত্র।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..