× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

ডেসটিনির দুই কর্তার আবেদন খারিজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বিরুদ্ধে বাদীর করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত পৃথক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নিম্ন আদালতে মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর আবেদন করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আপিল করেন। সেদিনই আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শেষে আদালত ২৪ নভেম্বর আদেশের দিন ধার্য্য করেন। সে অনুযায়ী আজ এই আদেশ দেওয়া হলো।

আদালতে ডেসটনির দুই কর্তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

ডেসটিনির অর্থ আত্মসাৎ ও পাচার-সংক্রান্ত দুটি মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। এরপর এই দুজন হাইকোর্টে আপিল করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ২২ মাস পর ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..