স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি-এর নির্দেশনায় আজ বিকেলে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে দেশের সকল বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট টেস্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট ফ্রি ঘোষণা করা হয়েছে।
সভায় ডেঙ্গু জ¦রের বর্তমান পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। বিশে^র অন্যান্য দেশে ডেঙ্গু জ¦রের কারণে রোগীর মৃত্যু সংখ্যা অনেক বেশি হলেও বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ডেঙ্গু জ¦রের মৃত্যুর হার ততটা ভয়াবহ নয় বলে আলোচকগণ জানান। এ বিষয়ে ভবিষ্যতে আরো সমন্বিত চিকিৎসা প্রয়োজন রয়েছে বলেও আলোচকগণ উল্লেখ করেন। রাজধানীতে ডেঙ্গুজ¦রের প্রকোপ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টারগুলোর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত সভায় রোগ নির্ণয়ের জন্য সরকারিভাবে নতুনভাবে মূল্য নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য আজ ২৮ জুলাই, ২০১৯ তারিখ হতে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট টেস্টগুলোর মূল্য নি¤œরূপ হারে কার্যকর হবে।
NS1 Antigen = ৫০০/- (সর্বোচ্চ), যা পূর্বে মূল্য ছিল ১২০০- ২০০০ টাকা।
IgG & IgM (together) = ৫০০/- (সর্বোচ্চ), যা পূর্বে মূল্য ছিল ৮০০- ১৬০০ টাকা।
CBC(RBC+WBC+Platelet+Hematocrit)= ৪০০/- (সর্বোচ্চ), যা পূর্বে মূল্য ছিল ১০০০ টাকা।
এই মূল্য তালিকা অনুযায়ী সব বেসরকারি হাসপাতাল, ডায়াগণস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করতে হবে। এর পাশাপাশি সব হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করার জন্যও আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।